November 26, 2026, 8:55 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ভেনেজুয়েলায় হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন রণতরী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভেনেজুয়েলায় মাদক কারবারিদের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূল থেকে সন্দেহভাজন মাদকবাহী অন্তত তিনটি নৌকা ডুবিয়ে দিয়েছে, যাতে কমপক্ষে ১৭ জন নিহত হন।

তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, এই আক্রমণগুলো তাকে ক্ষমতা থেকে উৎখাতের মার্কিন প্রচেষ্টার অংশ।

এনবিসি জানায়, এই হামলার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই। যদিও এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপে আনুষ্ঠানিক অনুমোদন দেননি।

সূত্রমতে, বর্তমানে আলোচিত সামরিক বিকল্পগুলোর মধ্যে রয়েছে— ড্রোন হামলা চালিয়ে ভেনেজুয়েলার মাদক উৎপাদন কেন্দ্রে আঘাত হানা এবং সংশ্লিষ্ট অপরাধী গোষ্ঠীর সদস্য ও নেতাদের টার্গেট করা।

ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা এনবিসিকে বলেন, আমেরিকায় একফোঁটাও মাদক ঢুকতে না দেওয়ার এবং যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প সব শক্তি প্রয়োগ করতে প্রস্তুত।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে মধ্যপ্রাচ্যের কোনো অজ্ঞাত মধ্যস্থতাকারীর মাধ্যমে গোপন বার্তা আদান-প্রদান চলছে বলেও জানায় সূত্র। খবরে বলা হয়, উত্তেজনা কমাতে প্রেসিডেন্ট মাদুরো ট্রাম্পকে কিছু ছাড় দেওয়ার প্রস্তাবও দিয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদে শুক্রবার দেওয়া এক ভাষণে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাকে অবৈধ ও সম্পূর্ণ অনৈতিক সামরিক হুমকি হিসেবে আখ্যা দেন।

তিনি বলেন, আমাদের মাথার ওপর যে সাম্রাজ্যবাদী আগ্রাসনের ছায়া নেমে এসেছে, তার বিরুদ্ধে কারাকাস প্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন কামনা করেন।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page