September 3, 2026, 5:45 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

ভোটকেন্দ্রে লাইভ নয় তবে ভিডিও করা যাবে : ইসি হাবিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘সাংবাদিকেরা শুধু ভোটকেন্দ্রের ভেতর লাইভ করতে পারবেন না। কিন্তু সব রেকর্ড নিতে পারবেন এবং ভোট গণনা হবে যখন তখন সব ধরনের ভিডিও নিতে পারবেন। সব প্রকার সুযোগ-সুবিধা আমরা মিডিয়াকে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আমাদের চোখ এবং কান হিসেবে আপনারা কাজ করতে পারেন।’

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা হয়। এরপর প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

মো. আহসান হাবিব খান বলেছেন, ‘আমাদের সব প্রার্থীকে সমানভাবে দেখতে হবে, লেভেল প্লেয়িং নিশ্চিত করতে হবে এবং জিরো টলারেন্স নিশ্চিত করতে হবে। একটা যদি জাল ভোট পড়ে, প্রমাণ সাপেক্ষে সেই কেন্দ্র বন্ধ হবে এবং যার ভোট যেখানে পড়বে সেখানে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও এজেন্ট যারা সরকারি থাকবে তারা চাকরিচ্যুত হবে।’

ইসি বলেন, ‘আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করে যাচ্ছি একটি ফ্রি ফেয়ার নির্বাচন করার জন্য। আমাদের দিকে প্রত্যেক ভোটার চেয়ে আছে, জনগণ চেয়ে আছে, নেতারা চেয়ে আছে, সরকার চেয়ে আছে এবং পৃথিবীর অনেক বড় বড় দেশ চেয়ে আছে। আমাদের দেশকে বাঁচাতে হবে দেশের অর্থনীতিকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। সে কারণে সবার সহযোগিতা দরকার।’

এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page