November 5, 2026, 6:45 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ভোটার হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ ; ৪৪ লাখ নতুন যুক্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সারাদেশে নির্বাচন অফিসগুলোতে ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ৪৪ লাখ নতুন ভোটারের তথ্য যুক্ত করা হয়েছে, যা এবারকার হালনাগাদের অংশ।

রোববার (১০ আগস্ট) সারা দেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করে ইসি।

এবারের হালনাগাদে ৪৪ লাখ নতুন ভোটারের তথ্যই খসড়া সম্পূরক তালিকায় প্রকাশ করা হয়েছে। উপজেলা কর্মকর্তারা এই তালিকা নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেবেন।

ইসি জানিয়েছে, প্রকাশিত খসড়ায় কোনো তথ্যের ভুল, ত্রুটি-বিচ্যুতি থাকলে সংশোধনের জন্য আবেদন করা যাবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। পাশাপাশি যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, অযোগ্য বা মৃত ব্যক্তির নাম কর্তন এবং ভোটার স্থানান্তরের আবেদনও এই সময়ের মধ্যে করা যাবে।

জানা গেছে, উপজেলা নির্বাচন অফিসের নির্দিষ্ট স্থানে তালিকাটি টানিয়ে দেয়া হয়েছে। আগামী ২৪ আগস্টের মধ্যে সংশোধনের জন্য দাখিল করা আবেদন নিষ্পত্তি করবে ইসি। আপত্তি বা সংশোধনের চূড়ান্ত সময়সীমা ২৯ আগস্ট ২০২৫ পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

এরপর অন্যান্য কাজ শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এদিকে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদেরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত করা হবে।

প্রসঙ্গত, বর্তমানে দেশে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন ভোটার রয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page