August 20, 2026, 12:13 pm
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনেরং ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজার পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন মেটার শিশু সুরক্ষা প্রসঙ্গে জাকারবার্গ মিথ্যা বলেছেন : হুইসেলব্লোয়ার ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে নজর সরানোর কৌশল : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভোটের দিন আমরা কোনো হুমকি দেখছি না : আইজিপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত আমরা কোনো ‘থ্রেট’ (হুমকি) দেখছি না। আমাদের গোয়েন্দা সংস্থা সব জায়গায় মোতায়েন করা আছে। কোনো থ্রেটের তথ্য পেলে আমরা আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেব।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, আমরা সিইসির সঙ্গে কথা বলেছি। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাই নির্বাচন কমিশনের (ইসি) অধীনে চলে আসে। ইসির নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি। ইসির নির্দেশনা অনুযায়ী অবাধ ও সুষ্ঠভাবে নির্বাচন করার জন্য আইন মোতাবেক যে কাজ করা দরকার আমরা তাই করে থাকি। আমরা ইসির নির্দেশ অনুযায়ী কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা আশা করছি ইসির নির্দেশনা অনুযায়ী দেশবাসীকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।

বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, এখন পর্যন্ত আশঙ্কাজনক কোনো খবর আছে কি না? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত আশঙ্কাজনক কোনো খবর নেই, বা বোধও করছি না।

সহিংসতা প্রসঙ্গে আব্দুল্লাহ আল মামুন বলেন, সহিংসতা যারা করছে… তারা তো বাস, গাড়ি ও ট্রেনে আগুন দিচ্ছে। এদের মধ্যে অনেকে গ্রেপ্তার হচ্ছে। তবে আমরা তৎপর আছি। আমাদের তৎপর থাকার কারণে রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। বর্তমানে ৮০ শতাংশ গাড়ি রাস্তায় চলাচল করছে। এছাড়া প্রায় সবকিছুই স্বাভাবিক হচ্ছে। যারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে, দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার উপনির্বাচনে প্রকাশ্যে ব্যালটে সিল মারার বিষয়ে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা জানা নেই। তবে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো নির্বাচনে আইন বহির্ভূত কাজে পুলিশের লোক হোক বা যেকোনো লোক হোক… যার বিরুদ্ধে ত্রুটি পাব তখনই ব্যবস্থা নেব।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page