September 30, 2026, 9:23 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ভোটের নিরাপত্তার বিষয়ে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠের নিরাপত্তা ও নির্বাচনী মালামাল কীভাবে কেন্দ্রে পৌঁছাচ্ছে এই বিষয়ে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের দুটি প্রতিনিধি দল।

সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের দুটি নির্বাচনী পর্যবেক্ষক দল আইআরআই ও এনডিআই-এর ৫ সদস্যের ইসির সঙ্গে বৈঠক হয় কমিশনের। বৈঠকে এ বিষয়ে জানতে চেয়েছে দুই প্রতিনিধি দল।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান, ব্রিগেডিয়ার (অব.) আহসান হাবিব খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত থাকা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এর সদস্যরা হলেন-মিসেস নাতাশা রথচাইল্ড,  ইভো পেন্টচেভ, মারিয়াম তাবাতাদজে, ক্রিস্পিন কাহেরু এবং নিনাদ মারিনোভিক। তবে প্রায় ৩০ মিনিটের বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধি দলের কেউ গণমাধ্যমে কথা বলেননি।

আজকের বাংলা তারিখ



Our Like Page