April 10, 2026, 8:29 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করার অধিকার সবার আছে : মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ‘ভোট দেওয়ার অধিকার একটি মানবাধিকার। এ দেশে ভোট দেওয়া, দেশ পরিচালনা করা, নিজের প্রতিনিধি নির্বাচন করার অধিকার প্রত্যেকেরই সমানভাবে রয়েছে। সকলেই নিরাপত্তার সঙ্গে নিজের ভোট দিতে পারবে।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সোমবার (১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার জন্য আমরা সচেষ্ট। নির্বাচনের সহিংসতার ঘটনায় ইতোপূর্বে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আসন্ন নির্বাচনে যেন কেউ সহিংসতার শিকার না হয় এ বিষয়ে প্রশাসন থেকে শুরু করে আমরা সকলেই সচেতন থাকবো।’

জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, সার্বক্ষণিক সদস্য সেলিম রেজাসহ অন্যান্যরা। এ সময় ঠাকুরগাঁওয়ের তিনটি আসনের প্রার্থীসহ তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page