April 11, 2026, 10:36 am
শিরোনামঃ
সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস ২ নভোচারীরা বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভোরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বোমা হামলায় ৩০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বিমান বাহিনী।

আজ শনিবার (২১ অক্টোবর) ভোরে ইসরায়েলি বাহিনীর এই হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

খবরে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহর বেশ কয়েকটি আবাসিক ভবনে বোমা ফেলেছে ইসরায়েল। এতে ১৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। এছাড়া গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তবে আহতের বিষয়ে কিছু জানা যায়নি।

আরও বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় শনিবার ভোর থেকে অভিযান শুরু করেছে ইসরায়েলে। গত রাতে পশ্চিম তীরের রামাল্লা, নাবলুস, জেরিকো ও হেব্রনে বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এসময় ২১ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়। জেরিকোর একটি বাড়িতে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১৭ বছরের এক কিশোর নিহত হয়েছেন।

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ চলছে ইসরায়েলের। পাল্টাপাল্টি হামলায় এরই মধ্যে ফিলিস্তিনি নিহত হয়েছে ৪ হাজার ১৩৭ জন। আহত হয়েছেন ১৩ হাজারের বেশি।

অন্যদিকে, ইসরায়েলি নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জন। আহত হয়েছেন ৪ হাজার ৬২৯ জন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page