March 26, 2026, 3:45 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ভোলায় চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি নেতা আজীবনের জন্য বহিষ্কার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ভোলার দৌলতখান উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন হাওলাদারকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৪ মে) উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

নাজিম উদ্দিন হাওলাদার উপজেলার চরপাতা ইউনিয়নে চেয়ারম্যান পদের উপ নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি স্বতন্ত্রপ্রার্থী হিসেবে (আনারস) প্রতীক নিয়ে অংশ নিচ্ছেন।

মো. ফারুক হোসেন তালুকদার জানান, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নাজিম উদ্দিন হাওলাদার চরপাতা ইউনিয়নের উপ-নির্বাচনের প্রার্থী হন। বুধবার বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও জানান, আমরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাজিম উদ্দিন হাওলাদারের নির্বাচনে কোনো সহযোগিতা না করার নির্দেশ দিয়েছি। এছাড়াও নির্দেশ উপেক্ষা করে কেউ যদি নাজিম উদ্দিনের নির্বাচনে সহযোগিতা করেন তার বিরুদ্ধেও দলীয় সিদ্ধান্ত গ্রহণ নেওয়া হবে।

এ বিষয়ে নাজিম উদ্দিন হাওলাদার জানান, উপজেলা বিএনপির কোনো পদে নেই আমি। আগামীকালের নির্বাচনে অংশ নিচ্ছি। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে আমি চেয়ারম্যান হবো ইনশাআল্লাহ।

গত ২৩ জানুয়ারি দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান মো. কাজল ইসলাম তালুকদার মৃত্যু বরণ করায় পদ শূন্য ঘোষণা করা হয়। গত ১০ এপ্রিল ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হয়। ২৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page