March 12, 2026, 5:59 am
শিরোনামঃ
মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন ৫ আসনের প্রার্থী ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ৪০ বসতঘরে আগুন ও লুটপাট করে চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ভোলায় ডুবে যাওয়া তেলবাহী জাহাজ নন্দিনীর উদ্ধার অভিযান শুরু 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলার মেঘনা নদীতে জ্বালানি তেল নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজ সাগর নন্দিনী-২ এর উদ্ধার অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উদ্ধারকারী বার্জ হুমায়ারা ও জহুর এর মাধ্যমে উদ্ধার কাজ চলছে। নৌ পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ’র ডুবুরী ও বিশেষজ্ঞ দল উদ্ধার কাজ চালাচ্ছে।

বিআইডব্লিউটিএ’র যুগ্ন-পরিচালক (উদ্ধার) মো. আব্দুস সালাম জানান, বিআইডব্লিউটিএ’র নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আজ সকাল থেকে আমাদের উদ্ধার অভিযান শুরু হয়েছে। প্রথম দিনে প্রাথমিক পর্যায়ের কাজ চলছে। ঘন কুয়াশা ও নদীতে স্রোত থাকার কারণে উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। আশা করছি আগামী ২/৩ দিনের মধ্যে উদ্ধার কাজ সমাপ্ত করা যাবে।

তিনি আরো বলেন, দেশীয় পদ্ধতিতে জাহাজটি তোলার কাজ চলছে। জাহাজটিতে কি পরিমাণ তেল ছিলো এবং কি পরিমাণ নদীতে ভেসে গেছে সে ব্যাপারে আমাদের তদন্ত চলছে। তদন্ত শেষে পুরো বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে বলে জানান তিনি।

এদিকে নদীতে ছড়িয়ে পড়া তেল থেকে নদী দূষণ রক্ষায় কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ল্যামের সংযোজিত অত্যাধুনিক বোটের সাহয্যে পানি হতে তেল অপসারণের কাজ চালাচ্ছে।

অপরদিকে এই ঘটনায় সোমবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহাকে প্রধান করে ৯ সদস্য’র একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে রোববার ভোর রাতের দিকে চট্রগ্রাম থেকে ১১ লাখ ৫০ হাজার লিটার জ্বালানি তেল নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল পদ্মা ওয়েল কোম্পানির সাগর নন্দিনী-২ নামের কার্গো জাহাজটি। পথিমধ্যে ভোলা সদরে তুলাতুলি পয়েন্টে ঘন কুয়াশার কারণে অপর একটি জাহাজের সাথে ধাক্কা লেগে ডুবে যায় জাহাজটি। সূত্র: বাসস

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page