April 12, 2026, 3:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

ভোলার নতুন কূপে প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে : বাপেক্স

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ইলিশা-১ নামের নতুন গ্যাসক্ষেত্রের কূপে প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে বলে নিশ্চিত হয়েছে বাপেক্স।

রোববার (৭ মে) ভোরের দিকে দ্বিতীয় ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা শুরু করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক আলমগীর হোসেন।

তিনি জানান, ইলিশা-১ কূপ খনন শেষে তিনটি স্তরে বিপুল পরিমাণ গ্যাসের সম্ভাবনা দেখেছিলেন তারা। গত ২৮ এপ্রিল তারা ওই কূপে প্রথম ডিএসটি পরীক্ষা শুরু করে আগুন প্রজ্বলন করেন। ৫ মে প্রথম পরীক্ষা শেষ হয়। রোববার দ্বিতীয় স্তরের দ্বিতীয় ডিএসটি পরীক্ষা শুরু করা হয়। এতে তারা নিশ্চিত হয়েছেন এখানে প্রচুর পরিমাণ গ্যাস মজুত রয়েছে।

বাপেক্সের এ মহাপরিচালক বলেন, ধারণা করা যাচ্ছে এখানে প্রায় ২০০ বিলিয়্ন ঘনফুট (বিসিএফ) বা তারও অধিক গ্যাস মজুত রয়েছে। তবে সেটি পুরো পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে। এখান থেকে দৈনিক ২০-২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

গত ৯ মার্চ ইলিশা-১ নামের নতুন ওই কূপ খননকাজ শুরু করে বাপেক্স।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page