September 3, 2026, 7:01 pm
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

ভোলায় অস্ত্রসহ ৫ জলদস্যুকে আটক করেছে কোষ্টগার্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভোলায় দেশীয় অস্ত্রসহ ৫ জলদস্যুকে আটক করেছে কোষ্টগার্ড।
আটককৃতরা হলো, মো. আনোয়ার হাওলাদার (৪২) মামুন মোল্লা (৪১) মো. জুয়েল শেখ (২৬) পান্নু মোল্লা (৩২) ও মো. নাজমূল হাওলাদার (৩৮)।

আজ বুধবার  বেলা সাড়ে ১১ টায় ভোলা কোষ্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া হলরুমে এক প্রেস ব্রিফিংএ মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম উল হক গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ১ টায় জেলা সদরের ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেতুলিয়া নদীতে জেলে নৌকায় ডাকাতিকালে তাদের আটক করা হয়।

তিনি  আরো জানান,এ সময় তাদের  কাছ থেকে ৪ টি দেশীয় অস্ত্র, ও ৩ টি বোট জব্দ করা হয়েছে।

আটককৃতদের বাড়ী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে। এরা মেঘনার দুর্ধর্ষ জলদস্যু শাহীন বাহিনীর সক্রিয় সদস্য বলে জানান, কোষ্টগার্ড ।

আটককৃতদের  আজ দুপুর ১২ টায় সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page