October 17, 2026, 8:30 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ভোলায় তরমুজের অধিক ফলনে কৃষকের মুখে হাসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলা জেলায় এবছর তরমুজের  অধিক ফলন হয়েছে। যার ফলে গ্লানি কেটে কৃষকের মুখে হাসি ফুটেছে। ভোলার তরমুজ জেলার মানুষের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে। ভালো ফলন পেয়ে যেমনি খুশি কৃষক, তেমনি রোজায় তরমুজ পেয়ে খুশি ক্রেতারা।

তবে এ সময়ে আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে ক্ষতির মুখে পারতে পারেন অধিকাংশ কৃষক। তথ্যমতে, মেঘনা, তেঁতুলিয়া ও সাগর বেষ্টিত দেশের বৃহত্তম দ্বীপ, দ্বীপজেলা ভোলা। দ্বীপটি জেগে উঠার প্রথম থেকেই কৃষিতে সমৃদ্ধি ও ফসলের চাহিদা পূরণে ভূমিকা রেখে আসছে। এখানে প্রতিবছরই বিভিন্ন রবি শস্যরের সাথে চাষ হয় জনপ্রিয় তরমুজ। এ ফসলটি আবহাওয়ার উপর নির্ভর থাকায় প্রায় প্রতি বছরই ঝুঁকিতে পড়তে হয়েছে তরমুজ চাষীদের। তবে এ বছর আগাম চাষ করায় প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত হওয়ার পূর্বেই ফলন তুলে বাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতে পেরেছেন অধিকাংশ কৃষক। রোজার মাস হওয়ায় ভালো দামও পাচ্ছেন তারা। যার ফলে ভোলার ব্যবসায়ীদের অর্থনৈতিক সম্মৃদ্ধিসহ ভোক্তাদের তরমুজের চাহিদাও মিটাচ্ছে।

কৃষকেরা বলছেন, আরো একমাস যদি আবহাওয়া পুরোপুরি অনুকূল থাকে তাহলে পূর্বের লোকসান কাটিয়ে অনেকটা সঞ্চয় করতে পারবে, আর যদি প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয় তাহলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। সরেজমিন ভোলা সদরের বাঘমারা চরে দেখা গেছে, সেখানকার বিস্তীর্ণ ভূমিতে তরমুজ ক্ষেতে হাজার হাজার তরমুজে সয়লাব। ওই চরের কৃষক নজরুল ইসলামের  সঙ্গে কথা হয়। তিনি বলেন,এবার মৌসুমে ১৮ একর জমিতে তরমুজ চাষ করেছেন। এতে বীজ ক্রয়, রোপণ, কীটনাশক ও রক্ষণাবেক্ষণ সব মিলিয়ে তার খরচ হয়েছে ৮ লাখ টাকা। ব্যাপক শ্রম, পরিচর্যা এবং আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় তরমুজের ব্যাপক ফলন হয়েছে।

ইতিমধ্যেই তিনি যে পরিমাণ তরমুজ বিক্রি করেছেন, তাতে করে তার মূল পুূঁজির তিনভাগ উঠে এসেছে। প্রাকৃতিক দুূর্যোগ না হলে এবার মৌসুমে তরমুজ বিক্রি করে খুব লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন এ কৃষক। সদর উপজেলার মাঝের চরেও তরমুজের ব্যাপক ফলন হয়েছে। ওই চরের তরমুজ চাষী আবু তাহের জানান,তিনি ৪ একর জমিতে তরমুজের আবাদ করেছেন। হাড়ভাঙ্গা পরিশ্রমের পর এবার ব্যাপক ফলন হয়েছে।  বিশেষ করে আবহাওয়া অনুকূলে থাকায় কোনো চারাগাছ ক্ষতি না হওয়ায় তরমুজে লাভের পাল্লা এখন ভারী। তথ্যমতে, এবার মৌসুমে জেলার চরফ্যাশন উপজেলার চরাঞ্চলে তরমুজের সবচেয়ে বেশী ফলন হয়েছে।

এদিকে ভোক্তা ও সচেতন মহল বলছেন, একদিকে মৌসুমের শুরুতে তরমুজ পেয়ে খুশি তারা, অপরদিকে সারাদিন রোজা রেখে ইফতারিতে তরমুজের শরবত খেতে পেরে দামের কথা না ভেবে তরমুজ কিনছেন। কিন্তু কিছু দুষ্কৃতকারী তরমুজ চাষীদেরকে জিম্মি করে চাঁদাবাজি করছে, বিষয়টির প্রতিরোধ করারও দাবি জানিয়েছেন তারা।

ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডক্টর শামিম আহমেদ বলছেন,ভালো ফলন পেতে

চাষীদেরকে নিয়মিত কৃষি পরামর্শ ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া আদ্রতাসহ আবহাওয়া অনুকূল থাকায় এ বছর তরমুজের বাম্পার ফলন হয়েছে।

তিনি জানান,এবছর ভোলায় ১৮ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষের টার্গেট ছিলো তার মধ্যে ১৩ হাজার হেক্টর জমিতে তরমুজ উৎপাদন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page