September 28, 2026, 8:31 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ভয়াবহ বন্যায় উত্তর কোরিয়াকে সহযোগিতার অঙ্গীকার করল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভয়াবহ বন্যায় অবর্ণনীয় ক্ষয় ক্ষতির কারণে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কিমকে এক টেলিগ্রাম বার্তায় পুতিন বলেছেন, বন্যা ও ঝড়ে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি আমি সমবেদনা ও সমর্থন জানাচ্ছি।
পুতিন আরো বলেছেন, আপনি সবসময় আমাদের সহায়তার ওপর নির্ভর করতে পারেন।
এর জবাবে রোববার উত্তর কোরিয়া বলেছে, ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় রাশিয়া অবিলম্বে মানবিক সহায়তা দেয়ারও প্রস্তাব করেছে।
এ প্রেক্ষিতে কিম জং উন বলেছেন, একজন প্রকৃত বন্ধুর প্রতি তিনি বিশেষ গভীর আবেগ অনুভব করছেন।
চলতি সপ্তাহে পিয়ংইয়ং জানিয়েছে, চীনের কাছে দেশটির উত্তরাঞ্চলে ২৭ জুলাই রেকর্ড প্রবল বর্ষণে অনির্দিষ্টসংখ্যক লোক মারা গেছে, বন্যার পানিতে ডুবে গেছে বাড়িঘর ও ফসলি জমি।
এদিকে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে দক্ষিণ কোরিয়া। চলতি সপ্তাহে দেশটির সংবাদ মাধ্যম থেকে বলা হয়েছে, বন্যায় প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা ১৫শ ছাড়িয়ে গেছে।
কিম এ খবর প্রত্যাখ্যান করে বলেছেন, তাদের অসম্মানিত করতেই দক্ষিণ কোরিয়া এসব প্রচারণা চালাচ্ছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page