March 27, 2026, 7:10 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় হাসপাতাল উদ্বোধন করলেন ইরানের প্রেসিডেন্ট রায়িসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি অঙ্গীকার ব্যক্ত করে বলেন, মার্কিন অবৈধ নিষেধাজ্ঞার কারণে সংকটে পড়ার পরও অসম্পন্ন প্রকল্পগুলো সফলতার সঙ্গেই শেষ করা হবে।

গতকাল (বুধবার) রেসিডেন্ট রায়িসি তেহরানের উপকণ্ঠে অবস্থিত মাহদি ক্লিনিক হসপিটাল নামে এই এক হাজার শয্যার ১৮ তলা বিশিষ্ট হাসপাতাল ভবনটি উদ্বোধন করেন। তিনি বলেন, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর এটিই হচ্ছে ইরানে নির্মিত সবচেয়ে বড় স্বাস্থ্য প্রকল্প।

২০১১ সালে মাহাদি ক্লিনিক হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়। এই হাসপাতালে ৩৮০ জন ডাক্তার ও মেডিকেল প্রফেসর স্থায়ীভাবে কাজ করবেন যা থেকে দেশের বিরাট সংখ্যক মানুষ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা পাবে।

হাসপাতাল উদ্বোধনের পর প্রেসিডেন্ট রায়িসি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে সাম্প্রতিক বছরগুলোতে যে সমস্ত প্রকল্প আটকে ছিল সেসব প্রকল্পে তার সরকার অর্থ যোগান দেবে। তিনি আরো বলেন, অতীতের চেয়ে ইরানে এখন অনেক বেশি উন্নত স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে এবং বেশিরভাগ প্রাদেশিক রাজধানী মধ্যপ্রাচ্য অঞ্চলে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে।

ইরানি প্রেসিডেন্ট আরো বলেন, ওষুধ এবং চিকিৎসা সামগ্রীর বিষয়ে তার দেশ সাম্প্রতিক সময়ে অন্য দেশগুলোর ওপর নির্ভরতা ব্যাপকভাবে কমাতে সক্ষম হয়েছে।

গতকাল প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, ২০২০ সালের আগস্ট মাসে প্রেসিডেন্ট রায়িসির সরকার দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত হাসপাতালে বেডের সংখ্যা ১৫ হাজার বাড়িয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page