October 28, 2026, 9:49 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্যের সব সমস্যার ‘হোতা’ যুক্তরাষ্ট্র : হিজবুল্লাহ মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাঈদ হাসান নাসরাল্লাহ বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র হচ্ছে মধ্যপ্রাচ্যের সকল সমস্যার ‘মূল’ কারণ। ইসরাইলি গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
ইসরাইলের ইংরেজি সংবাদপত্র ‘দ্যা জেরুজালেম পোস্ট’ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, লেবাননের একজন মুসলিম পন্ডিতের স্মরণসভা অনুষ্ঠানে নাসরাল্লাহ বলেন, ‘মধ্যপ্রাচ্যের প্রধান সমস্যা হচ্ছে সবকিছুতে আমেরিকার জঘন্য ও নগ্ন হস্তক্ষেপ।’
নাসরাল্লাহ’র উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ‘আমরা আমেরিকার বশ্যতার ভিত্তিতে একটি সংস্কৃতি ও নীতির মুখোমুখী হচ্ছি। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ব্যাপারে দেওয়া তাদের সকল প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
২০১৪ সাল থেকে ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে সৃষ্ট অচলাবস্থার অবসানে যুক্তরাষ্ট্রের নিষ্কিয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমেরিকার কারণেই দ্বি-রাষ্ট্র সমাধান ম্লান হয়ে যাচ্ছে।’
তিনি আরো বলেন, মন্ত্রিদের সম্পর্কে অভিযোগকারি লেবাননের নাগরিকদের এমন অবস্থান থেকে সরে এসে ‘অত্যাচারি আমেরিকার’ উপর ‘তাদের ক্ষোভ ঢেলে দেওয়া উচিত।’ কেননা, মিশরের গ্যাস এবং জর্ডানের বিদ্যুত খাতের উপর আমেরিকার নিষেধাজ্ঞার কারণে  লেবাননে বিদ্যুতের ঘাটতি দেখা দেয়।
নাসরাল্লাহ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে আসছেন। গত মার্চ মাসে তিনি লেবাননের দুর্নীতির অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page