April 25, 2026, 10:58 am
শিরোনামঃ
পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্যে আমেরিকার যেকোন অপকর্মের জবাব দেবে ইরান : আইআরজিসি’র হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে জাহাজ আটকসহ যেকোনো ধরনের মার্কিন অপকর্মের জবাব দেবে ইরান।  আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ গতকাল (সোমবার) এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, ইরান ক্ষমতার এমন পর্যায়ে পৌঁছেছে যার সাহায্যে  জাহাজ আটকসহ আমেরিকারযেকোন অপকর্মের জবাব দেয়া ইরানের পক্ষে সম্ভব। তিনি আরো বলেন, আঞ্চলিক দেশগুলো সঠিকভাবেই বুঝতে পেরেছে যে, ইরান এ অঞ্চলের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে চলেছে। রামেজান শরীফ বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকার সাথে সরাসরি সংঘাতে আঞ্চলিক দেশগুলো আমেরিকার দুর্বলতা এবং ইরানের শক্তিমত্তা দেখেছে। সেখান থেকে তারা বুঝতে পেরেছে যে, পারস্য উপসাগরের নিরাপত্তা অবশ্যই এর উপকূলবর্তী দেশগুলোর মাধ্যমে নিশ্চিত করতে হবে।”

গতকাল মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে যে, কৌশলগত হরমুজ প্রণালী এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা মধ্যপ্রাচ্যে তিন হাজারের বেশি নৌ এবং মেরিন সেনা মোতায়েন করেছে। এই ঘোষণার পর জেনারেল রামেজান শরীফ আমেরিকার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

এর আগে আমেরিকা ইরানের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে, গত দুই বছরে ইরান অন্তত ২০টি বিদেশি জাহাজ আটক কিংবা আটকের চেষ্টা করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আইআরজিসি’র নৌ শাখা গত কয়েক বছরে ইরানি এবং বিদেশি কয়েকটি তেলবাহী জাহাজের ওপর জলদস্যু কিংবা শত্রুদের হামলা নস্যাৎ করেছে। এছাড়া, চোরাচালান হওয়া অন্তত ৫ কোটি লিটার জ্বালানি তেল আটক করেছে। এ অবস্থায় ইরান বলছে, এ অঞ্চলে আমেরিকার যুদ্ধজাহাজ মোতায়েনের অর্থই হচ্ছে- পারস্য উপসাগর এবং এর আশপাশের এলাকার স্থিতিশীলতা বিনষ্ট করা এবং এতে এ অঞ্চলে মারাত্মকভাবে নিরাপত্তাহীনতা সৃষ্টি হবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page