November 22, 2026, 9:05 pm
শিরোনামঃ
যশোরে ছাত্রলীগের সদস্যসহ ১৩ জন আটক শেখ হাসিনার ফেরার গুঞ্জন ; যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে : প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা মানিকগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর গাজায় শিশুদের খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় ৪ জন নিহত আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি ; তাই দাম কমে গেছে : নরেন্দ্র মোদি
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্য অঞ্চল পরাশক্তিদের শক্তি প্রদর্শনের মাঠ হওয়া উচিত নয় : চীনের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলকে পরাশক্তিদের ভূরাজনৈতিক সংঘাতের ক্ষেত্র বানানো উচিত নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দীর্ঘস্থায়ী শান্তি অর্জনে আরব দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন।

সোমবার (২ নভেম্বর) বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে শি জিনপিং বলেন, বর্তমান বিশ্ব শতবর্ষের মধ্যে দেখা যায়নি এমন এক ‘সুদূরপ্রসারী পরিবর্তনের’ মধ্য দিয়ে যাচ্ছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, শি চিনপিং বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল পরাশক্তিদের প্রতিদ্বন্দ্বিতা ও ভূরাজনৈতিক সংঘাতের ময়দান হওয়া অনুচিত। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য সব পক্ষের সম্মিলিত সদিচ্ছা ও সুরক্ষা জরুরি।’

চীনের প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বন্ধে বেইজিং শুরু থেকেই প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলের নিরাপত্তা সংকট নিরসনে চীন কার্যকর ভূমিকা ও সমাধান দিয়ে অবদান রাখতে চায়।

১৯৭৮ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর ওমানের কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে এই প্রথম চীন সফরে এলেন সুলতান হাইথাম। রোববারে দুই দিনের সফরে বেইজিংয়ে পৌঁছান তিনি। ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বৈঠকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ইস্যুতে চীনের নেওয়া বিভিন্ন অবস্থানের ভূয়সী প্রশংসা করেন সুলতান হাইথাম।

আজকের বাংলা তারিখ

  • ২৩শে নভেম্বর, ২০২৬
  • ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১২ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page