March 5, 2026, 10:58 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্য ও বাংলাদেশে একসঙ্গে ঈদ উদযাপন কি সম্ভব ; যা বলছে বিশ্লেষণ  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পবিত্র রমজান চলে এসেছে একেবারে শেষ দিকে। চাঁদ ওঠা সাপেক্ষে পৃথিবীর বিভিন্ন দেশে কাল শুক্রবার (২১ এপ্রিল) ঈদ উদযাপিত হতে পারে।

আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ পবিত্র শাওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ দেখার চেষ্টা করবে। চাঁদ দেখার জন্য এসব দেশে সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

তবে এখন যেহেতু প্রযুক্তি এগিয়েছে, ফলে চাঁদ কখন কোন সময় উঠবে, প্রযুক্তির মাধ্যমে সেটি আগেভাগে জানার চেষ্টা করা হয়। এবারও তাই করা হয়েছে।

তবে এটি করতে গিয়ে চাঁদ ওঠার খবর নিয়ে বিভিন্ন ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। একটি সংস্থা বলেছে মধ্যপ্রাচ্যে শুক্রবার ঈদ হবে। আবার অন্য আরেকটি সংস্থা বলেছে শনিবার ঈদ হবে। যদিও বেশিরভাগ জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন মধ্যপ্রাচ্যে শুক্রবারই ঈদ হওয়ার সম্ভাবনা বেশি।

তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা একটি বিশ্লেষণে জানিয়েছে, বিশ্বের বেশিরভাগ দেশে খালি চোখে চাঁদ দেখা যাবে ২১ এপ্রিল রাতে। ফলে ঈদ উদযাপিত হবে শনিবার ২২ এপ্রিল।

সংবাদমাধ্যমটি যুক্তরাজ্যের এইচএম নটিক্যাল অ্যালমানাক অফিসের বরাতে জানিয়েছে, নতুন চাঁদের জন্ম হবে ২০ এপ্রিল ৪টা ১৩ মিনিটে (গ্রিনিচমান সময়)। কিন্তু এ চাঁদটি শুধুমাত্র উত্তর আমেরিকার কিছু জায়গায় দেখা যাবে।

আর পুরো বিশ্বের মানুষ শুক্রবার খালি চোখে ঈদের চাঁদ স্পষ্ট দেখতে পাবেন।

তবে দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে শুক্রবার রাতেও খালি চোখে চাঁদ দেখা যাবে না। তবে বিশেষ যন্ত্রের মাধ্যমে চাঁদের দেখা মিলতে পারে। ফলে এসব দেশে রোববার ঈদ হতে পারে। তবে অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল ইতোমধ্যে ঘোষণা দিয়েছে দেশটিতে ২২ এপ্রিল ঈদ উদযাপিত হবে।

আলজাজিরা চাঁদ ওঠার বিষয়টি পরিষ্কার করতে একটি গ্রাফিক্সও ব্যবহার করেছে। এতে দেখা যাচ্ছে, ২০ এপ্রিল সন্ধ্যায় চাঁদ উত্তর আমেরিকার দেশগুলোতে দেখা যাবে (লাল রঙে চিহ্নিত অংশ)। এই গ্রাফিক্সটি তৈরি করা হয়েছে ক্রিসেন্ট মুন ওয়াচ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী।

অপরদিকে ২১ এপ্রিল সন্ধ্যার দিকে পুরো বিশ্বে খালি চোখে চাঁদ দেখা যাবে। এতে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে যেদিন চাঁদ দেখা যাবে, সেদিন বাংলাদেশেও চাঁদ দেখা যাবে।

তবে শেষ পর্যন্ত আজ বৃহস্পতিবারই মধ্যপ্রাচ্যে চাঁদের দেখা মিলবে কিনা সেটি সন্ধ্যার সময়ই নিশ্চিত হওয়া যাবে।

লাল রঙ দিয়ে বোঝানো হয়েছে এসব দেশে খালি চোখে চাঁদ দেখা যাবে। কমলা রঙ নির্দেশ করছে বিশেষ পরিস্থিতিতে খালি চোখে চাঁদ দেখা যাবে। হলদে রঙ নির্দেশ করছে চাঁদ দেখতে বিশেষ যন্ত্রের প্রয়োজন হতে পারে। আকাশী রঙ নির্দেশ করছে  এসব অঞ্চলে চাঁদ দেখতে বিশেষ যন্ত্র লাগবেই। আর গাড় নীল রঙ নির্দেশ করছে এসব অঞ্চলে সাধারণ টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা যাবে না।   সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page