October 3, 2026, 12:09 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

মনের পশুকে আগে জবাই করতে হবে : গণপূর্তমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিপুল উৎসাহ-উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সোমবার (১৭ জুন) সকাল ৮টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়াস্থ জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিগবাতুল্লা নূর।

ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় তারা দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন। ঈদের নামাজ আদায় শেষে একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জেলাবাসীসহ দেশবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ঈদুল আজহায় পশু কোরবানি করা হয়, কিন্তু মনের পশুকে কোরবানি করা হয় না। আজও কোথাও না কোথাও ঈদের মাঠে মারামারি হবে। তাই মারামারি বন্ধ করতে গেলে মনের পশুকে আগে কোরবানি দিতে হবে। বাজার থেকে পশু কিনে এনে কোরবানি দেওয়াতে ঈদুল আজহার তাৎপর্য নির্ভর করে না। মনের পশুত্বকে জবাই করার মাধ্যমে ঈদুল আজহার তাৎপর্য ধরে রাখার আহ্বান জানান গণপূর্তমন্ত্রী।

এ ছাড়া সকাল সাড়ে ৮টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ টেংকেরপার জামে মসজিদ ময়দানে ঈদের দ্বিতীয় বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া পৌর এলাকার পুলিশ লাইনস ঈদগাহ ময়দান, শেরপুর ঈদগাহ ময়দান, গোকর্ণ লঞ্চঘাট ঈদগাহ ময়দান, ভাদুঘর শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page