September 29, 2026, 5:29 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মনোনয়নপত্র যাচাই-বোছাইয়ে জামায়াতের সাথে বৈষম্য করা হয়েছে : আব্দুল্লাহ তাহের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বোছাইয়ে জামায়াতের সাথে বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় অনেকগুলো অভিযোগ তুলে ধরেন তিনি।

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি জানিয়ে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দলীয় ডিসি-এসপিদের বদলির দাবি করেছি। কিছু ব্যক্তিকে অনেক প্রটেকশন দেয়া হচ্ছে, অনেককে সে রকম দেয়া হচ্ছে না। এটা চরম বৈষম্য তৈরি করছে।

বৈঠকে ইসি বলেছে, তারা এটি দেখবে। আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে, এটা বিধি লঙ্ঘন। কমিশন ব্যবস্থা নিতে চেয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তাহের বলেন, আগামী নির্বাচন যদি পাতানো হলে, দেশ ধ্বংস হয়ে যাবে। একটি দল এ ধরনের নির্বাচন করে নির্বাসনে গেছে। আবার এমন ধরনের নির্বাচন হলে আরও দল নির্বাসনে যাবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে নির্বাচন পরবর্তী দেশ পরিচালনা নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page