September 28, 2026, 12:38 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে বরখাস্ত করলেন কেনিয়ার প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কেনিয়ার মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। সরকারবিরোধী বিক্ষোভের জেরে বৃহস্পতিবার এই পদক্ষেপ নেন তিনি। খবর আলজাজিরার।

প্রেসিডেন্ট বলেন, শুধু ডেপুটি প্রেসিডেন্ট রিগাথি গাচাগুয়া ও প্রধান মন্ত্রিপরিষদ সচিব মুসালিয়া মুদাবাদী স্বপদে বহাল থাকবেন। নাইরোবিতে সাংবাদিকদের সামনে তিনি বলেন, সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, এমন পদক্ষেপের পরেও কেনিয়ার মানুষ বিশ্বাস করে এই প্রশাসন দেশের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে। তাছাড়া আমার প্রতি কেনিয়ার মানুষের যে উচ্চ প্রত্যাশা রয়েছে তা আমি জানি।

সম্প্রতি নতুন একটি আর্থিক বিলের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ হয়। এরপর দেশটিতে শুরু হয় সরকারবিরোধী বিক্ষোভ। এতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩০ জনের বেশি নিহত হন।

বিতর্কিত ওই বিলটি পাসের পরই সংসদ ভবন প্রাঙ্গণে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। সে সময় সংসদ সদস্যরা বেসমেন্টে আশ্রয় নেন। শুধু রাজধানী নাইরোবি নয়, নতুন বিলের বিরুদ্ধে দেশজুড়েই বিক্ষোভ হয়। কারণ এই বিলের মাধ্যমে ট্যাক্স বাড়ানো হয়। যদিও ব্যাপক বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত সেই বিল থেকে সরে আসে দেশটির সরকার।

আজকের বাংলা তারিখ



Our Like Page