April 12, 2026, 5:47 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

মন্ত্রিসভার বৈঠকে চাল-চিনি-খেজুর ও ভোজ্যতেলের আমদানি শুল্ক কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বাজার দর নিয়ন্ত্রণে আনতে চাল, চিনি, খেজুর ও ভোজ্যতেলের ওপর থেকে আমদানি শুল্ক কমাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে বাজারে নিত্যপণ্যের সরবরাহ যাতে স্বাভাবিক থাকে, সেদিকে জোরালো পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার (২৯ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার (প্রধানমন্ত্রী) কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বিষয়টি প্রধানমন্ত্রী বেশ গুরুত্বের সঙ্গে দেখতে বলেছেন। দ্রব্যমূল্য যেন রমজান মাসে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং মানুষের যেন কষ্ট না হয়, সে বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী।

কী পরিমাণ শুল্ক হ্রাস হবে—এমন প্রশ্নে সচিব বলেন, বিষটি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পর্যালোচনা করে দেখবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page