April 6, 2026, 6:44 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহের ছেলের হাতে খুন হলেন মা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছেলের কুড়ালের কোপে আকলিমা বেগম (৪৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে রকিবুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের সিমরাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকলিমা বেগম ওই এলাকার আব্দুর রশিদের স্ত্রী।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের অপর ছেলে রাহাত মিয়া বলেন, মঙ্গলবার রাতে মা ঘরের লাইট বন্ধ করে শুয়ে ছিলেন। রাত ১১টার দিকে ছোট ভাই রাহুল ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে মাকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। এ সময় পরিবারের অন্যরা ছুটে এসে মাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাহাত মিয়া আরও বলেন, গ্রেফতার রকিবুল হক এইচএসসি পাস। দুই থেকে আড়াই বছর আগে বাড়ির জায়গা বিক্রি করে রকিবুল হক সেনাবাহিনীতে চাকরির জন্য ৭ লাখ টাকা দেন স্থানীয় এক দালালকে। চাকরি না হওয়ায় দালাল পালিয়ে যান। পরে ওই ৭ লাখ টাকা আর ফেরত পাননি রাকিব। এরপর থেকে রাকিব পাগলের মতো আচরণ করেন। এলোমেলো ঘোরাফেরা করেন। তার অনেক চিকিৎসা করালেও আর ভালো হননি।

ওসি মোস্তাছিনুর রহমান বলেন, রাকিব কিছুটা মানসিক রোগী। সে আবোল তাবোল কথা বলছে। কখনো বলছে আদেশ হয়েছে তাই মাকে মেরে ফেলেছি আবার কখনো তার মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার কথা অস্বীকার করছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page