September 16, 2026, 3:05 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহের ত্রিশালের ভিক্ষুক আবুল মুনসুর এবার এমপি প্রার্থী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০২১ সালে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে আলোচিত ময়মনসিংহের ত্রিশালের বইলর ইউনিয়নের সেই ভিক্ষুক আবুল মুনসুর এবার সংসদ সদস্য (এমপি) প্রার্থী হয়েছেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৭৭ ভোট পেয়ে ফেল করে তিনি বলেছিলেন, ‘চেয়ারম্যান পদে ফেল করছি তাতে কী হয়েছে, আগামীতে এমপি নির্বাচন করমু।’ তিনি তার সেই কথা রেখে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি প্রার্থী হওয়ায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

আবুল মুনসুর ত্রিশালের বইলর ইউনিয়নের বড়পুকুরপাড় গ্রামের বাসিন্দা। অল্প বয়সেই দিনমজুরের কাজে নামেন তিনি। বিয়ের পর অন্যের রিকশা ভাড়ায় চালিয়ে রোজগারের পথ বেছে নেন। এর ১০-১২ বছর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেছে নেন ভিক্ষাবৃত্তি। তার চার ছেলে ও এক মেয়ের মধ্যে দুই ছেলে কর্মজীবী। তারপরও ১৪ বছর ধরে ভিক্ষা করেই চলছে তার সংসার। কিন্তু সরকারি কোনও সুযোগ-সুবিধা জোটেনি তার কপালে। এই ক্ষোভ থেকেই জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন জাগে তার মনে। স্বপ্নপূরণে গত ২০২১ সালে ইউপি নির্বাচনে বইলর ইউপি থেকে চেয়ারম্যান প্রার্থী হন ভিক্ষুক আবুল মুনসুর। তখন পাঁচ প্রার্থীর মধ্যে চশমা প্রতীক নিয়ে ৩৭৭ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে থেকে আলোচনায় আসেন তিনি।

স্থানীয়রা জানান, চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা বিপুল পরিমাণ টাকা খরচ করেন নির্বাচনে। অথচ কোনও খরচ ছাড়াই গত ইউপি নির্বাচনে মুনসুর পেয়েছিলেন ৩৭৭ ভোট। গতবারের মতো এবারও ভোর থেকে রাত অবধি পাড়া মহল্লা, হাটবাজারে একাই জনগণের কাছে ভোট চাইছেন তিনি। অনেকেই এটাকে ‘পাগলামি’ বললেও, কেউ কেউ নির্বাচনে টাকার ছড়াছড়ি ও দুর্নীতির বিরুদ্ধে নীরব প্রতিবাদ বলে মনে করছেন এবং তাকে উৎসাহ দিচ্ছেন তারা।

আবুল মুনসুর ফকির জানান, ইউপি নির্বাচনে অনেক ভোটার সমর্থন করেছিলেন, সাড়া দিয়ে পাশে ছিলেন। তাকে ইউনিয়নের বাসিন্দারা ৩৭৭ ভোট দিয়েছিলেন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যাপক সাড়া পাবেন বলে আশা তার।

তিনি বলেন, ‘গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতো এবারও ভিক্ষা করে টাকা জমিয়ে এমপি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে। অনেকেই এই বিষয়টিকে হাসিঠাট্টা-তামাশার মতো মনে করলেও আমি মনে করি, এবারও অসহায় জনগণ আমার পাশেই থাকবেন। মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে এমপি নির্বাচন করতে চাই।’

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবুল মুনসুরসহ ১২ জন প্রার্থী ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য প্রার্থীরা হলেন– স্বতন্ত্র বাবুল আহমেদ, আওয়ামী লীগের হাফেজ রুহুল আমিন মাদানী, জাতীয় পার্টির আব্দুল মজিদ, স্বতন্ত্র (আওয়ামী লীগ) এবিএম আনিসুজ্জামান, জাকের পার্টি জুয়েল রানা, স্বতন্ত্র (আওয়ামী লীগ) আমিনুল হক শামীম, স্বতন্ত্র হাবিবুর রহমান খান, তৃণমূল বিএনপি আব্দুল মালেক ফরাজী, জাসদের রতন কুমার সরকার ও মুক্তিজোটের বাদশা দেওয়ান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page