September 14, 2026, 9:04 am
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে চলন্ত বাসে গার্মেন্টসকর্মীকে ধর্ষণচেষ্টা, লাফ দিয়ে রক্ষা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় চলন্ত বাসে এক নারী (৪৫) গার্মেন্টসকর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণ থেকে বাঁচতে বাস থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে আহত হয়েছেন ওই নারী। গতকাল শুক্রবার (১৬ জুন) রাতে ভালুকা সীডস্টোর এলাকায় এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিডস্টোরের একটি ক্লিনিকে ও পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বাসের চালক-হেলপারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- বাসচালক টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার রাকিব (২১), হেলপার ময়মনসিংহের ত্রিশালের রায়মনি এলাকার আরিফ (২০) ও সুপারভাইজার একই উপজেলার আনন্দ দাস (১৯)।

পুলিশ জানায়, গাজীপুরের শ্রীপুরের রিদিশা গার্মেন্টসে কাজ শেষে দুই সন্তানের জননী ওই নারী মিনিবাসে করে মাওনা চৌরাস্তা থেকে ভালুকা ফিরছিলেন। পথে ভালুকার সিডস্টোর এলাকায় অন্য যাত্রীরা নেমে যান। পরে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান বাসের চালক, হেলপার ও সুপারভাইজার। কিছুক্ষণ চলে ধস্তাধস্তি। একপর্যায়ে নিজেকে রক্ষায় বাস থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে আহত হন ওই নারী।

এ ঘটনায় বাসটি জব্দসহ চালক, হেলপার ও বাসের সুপারভাইজারকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

এদিকে আহত নারীর চিকিৎসার খোঁজখবর ও আর্থিক সহায়তা দিতে শনিবার (১৭ জুন) বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঁঞা। এ সময় আইনি সহায়তাসহ তার পাশে থাকার আশ্বাস দেন তিনি।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঁঞা বলেন, ন্যাক্কারজনক এ ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে ভালুকা থানা পুলিশকে অভিযানের নির্দেশ দেই। পরে রাতেই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মিনিবাসটি জব্দ এবং তিনজনকে আটক করে। আমরা ভুক্তভোগীর পাশে আছি। আমরা চিকিৎসা, আইনি সহায়তাসহ তাকে সার্বিক সহযোগিতা করবো।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page