September 18, 2026, 7:52 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে পাচার কালে সরকারী প্রণোদনার সার ও বীজ আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রণোদনার সার ও বীজ আটক করেছে প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবগঞ্জ রেলগেইট এলাকা থেকে প্রণোদনার ২২ বস্তা সার ও ৭ বস্তা বীজ ধান আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা যায়, উপজেলার ৬ হাজার কৃষকের মাঝে সরকারি প্রণোদনার সার ও আউশ বীজ বিতরণ কালে স্থানীয় কয়েকজন বিএডিসির খুচরা সার বিক্রেতা কৃষি উপকরণ গুলো কৃষকের হাতে না দিয়ে গুদামজাত করার লক্ষে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ সার ও বীজ  জব্দ করে গুদামে নিয়ে আসে।

উপজেলা কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, কৃষক পর্যায়ে ভর্তুকির সার ও বীজ ধান বিতরণ কালে একটি অসাধু চক্র কৃষকদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ২২ বস্তা সার ও ৭ বস্তা বীজ ধান আটক করা হয়।

প্রণোদনার অংশ হিসেবে প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি আউশ বীজ ধান বিনা মূল্যে বিতরণ করা হয়। কৃষকের সঙ্গে প্রতারণা করে খুচরা সার ডিলাররা বীজ ধান ও সার কম দামে কিনে নিয়ে যায়। এ ঘটনায় পৌরসভার বিএডিসির খুচরা ডিলার জসিম উদ্দিন, মশাখালী এলাকার রুকন উদ্দিন ও ধোপাঘাট এলাকার নুরুল আমিন এই তিন ডিলারের লাইসেন্স বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান বলেন, কৃষকের বীজ ও সার প্রতারণা করে নিয়ে যাওয়ার পথে এগুলো আটক করে গুদামজাত করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত পূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page