October 8, 2026, 4:03 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে বজ্রপাতে প্রাণ গেল চাচা ভাতিজার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে চাচা-ভাতিজার। নিহত দুজন হলেন- সোহেল মন্ডল ও রাজিব মন্ডল।

ঘটনাটি ঘটে শুক্রবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পাগলা থানাধীন লংগাইর ইউনিয়নের সতরবাড়ী গ্রামে।

নিহত সোহেল ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ও রাজিব একই গ্রামের আলী আকবরের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাগলা থানার ওসি রাজু আহাম্মদে।

পাগলা থানার উপপরিদর্শক জামাল উদ্দিন নিহত দুজনের পরিবারের বরাত দিয়ে জানান, সকালে টানা বৃষ্টি চলাকালে বাড়ির পাশে পুকুরের নালা বন্ধ করতে যান নিহত সোহেল ও রাজিব। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের।



Our Like Page