October 8, 2026, 1:33 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে মা-বাবা-ভাই-বোনের কাফনের কাপড় কেনার কথা বলে টাকা তুলতেন সাঈদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহে প্রতারণার অভিযোগে আবু সাইদ (৩৩) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

গ্রেফতার জেলার ভালুকা পৌর শহরের দুই নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি ত্রিশাল উপজেলার রায়েরগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি সবসময় ধর্মীয় লেবাসে চলাফেরা করতো। শিক্ষক না হয়েও বিভিন্ন মাদরাসার নাম ভাঙিয়ে ঘুরে ঘুরে টাকা তুলতেন। রাস্তা, পার্কে কিংবা যানবাহনে চড়ে কান্নাজড়িত কণ্ঠে বিভিন্ন লোকদের বলত বাবা-মা কিংবা ভাই-বোনের যে কেউ মারা গেছে। মরদেহ বাড়িতে আছে, সবার সহায়তা পেলে কাফনের কাপড় কিনে দাফন করবেন বলে মানুষের কাছ থেকে টাকা তুলতেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহ র‌্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে বুধবার দিনগত রাতে ভালুকা পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন রাতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় প্রতারণা মামলা করা হয়।

র‌্যাব-১৪ এর সিনিয়র এএসপি বেলায়েত হোসেন জাগো নিউজকে বলেন, গ্রেফতার আবু সাঈদ কোনো মাদরাসায় শিক্ষকতা না করেও নিজেকে শিক্ষক বলে পরিচয় দিয়ে উন্নয়ন কাজের নামে টাকা তুলতেন। আবু সাইদ প্রতারকচক্রের হোতা। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। কোতোয়ালী মডেল থানায় মামলার পর শুক্রবার তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



Our Like Page