October 10, 2026, 3:35 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহে জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর সার্কিট হাউস ময়দানে বিভাগীয় এ জনসভা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার দুপুর আড়াইটার দিকে জনসভায় পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় আওয়ামী লীগের নেতারা তাকে বরণ করে নেন।

দীর্ঘ চার বছর পর ময়মনসিংহে গেলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জনসভাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্লোগানে মুখর হয়ে ওঠে সার্কিট হাউস ময়দান। সকাল থেকেই জনসভার দিকে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। ছোট ছোট মিছিল নিয়ে জনসভাস্থলে যান ময়মনসিংহ বিভাগের চার জেলার নেতাকর্মীরা।

ময়মনসিংহে পৌঁছে শতাধিক প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জনসভাস্থল থেকে একযোগে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এর মধ্যে ৭৩টি উন্নয়ন প্রকল্প নির্মাণ সমাপ্ত হয়েছে। আর ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সাজসাজ রব নগরের প্রতিটি এলাকায়। ঝকঝকে-তকতকে করে সাজানো হয়েছে নগরীকে। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শত শত ব্যানার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ডে ছেয়ে গেছে নগরী।

২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহ বিভাগ ঘোষণার পর ২০১৮ সালের ২ নভেম্বর সার্কিট হাউজের জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেবার ১০৩টি প্রকল্পের উদ্বোধন ও ৯৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তিনি।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page