April 7, 2026, 1:36 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মরক্কোতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মরক্কোর রাজধানী রাবাতে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও নিপীড়নের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। দেশে মূল্যস্ফীতির কারণে ব্যাপক সামাজিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে রোববার (৪ ডিসেম্বর) এই বৃহৎ আকারের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আল-এরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা ‘জনগণ চায় দ্রব্যমূল্য কমুক’ বলে শ্লোগান দিচ্ছিল। তারা চায় স্বৈরাচার ও দুর্নীতি নির্মূল হোক।

বিক্ষোভ আয়োজনকারী মরোক্কান সোশ্যাল ফ্রন্ট ও বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর সমন্বয়কারী ইউনুস ফেরাসিন বলেন, ‘ক্ষমতা ও অর্থের সমন্বয়কারী সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে এসেছি।’

সরকারের পরিকল্পনা বিষয়ক হাই কমিশন সাম্প্রতিক এক রিপোর্টে জানিয়েছে, করোনা ভাইরাস মহামারী ও মুদ্রাস্ফীতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত অর্থনীতিতে দারিদ্র্যের মাত্রা ২০১৪ এর স্তরে ফিরে এসেছে।

দেশের বর্তমান মূল্যস্ফীতির হার ৭ দশমিক ১ শতাংশ। ফলে খাবারের দাম অনেক বেড়ে গেছে। এছাড়া প্রচণ্ড খরার কারণে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটিও খাদ্যের দাম বৃদ্ধির জন্য আংশিকভাবে দায়ী।

সাংবাদিকরা জানিয়েছেন, প্রায় তিন হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। সাম্প্রতিক সময়ে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ।

তবে পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীর সংখ্যা ১২০০ থেকে ১৫০০।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page