April 8, 2026, 4:35 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মরণ বাড় বেড়েছে ইসরাইল ; সিরিয়ার বিমানবন্দরে আবার ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে ইহুদিবাদী ইসরাইল আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় বিমানবন্দরটি স্থাপনার ক্ষতি হয়েছে এবং এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।  এই নিয়ে গত কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বিমানবন্দরটি হামলা চালাল তেল আবিব।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিরীয় সেনা কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, আজ (বুধবার) ভোররাত ৩টা ৫৫ মিনিটের দিকে ভূমধ্যসাগর থেকে আলেপ্পো বিমানবন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইলি সেনারা।

তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সিরিয়ার যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর আলেপ্পোগামী সকল ফ্লাইটকে রাজধানী দামেস্ক অথবা আলেপ্পোর নিকটবর্তী লাতাকিয়া বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আলেপ্পো বিমানবন্দরে হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরাইল দু’টি অপরাধ করেছে। প্রথমত, এটি একটি বেসামরিক বিমানবন্দরে হামলা চালিয়েছে এবং দ্বিতীয়ত গতমাসের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ত্রাণতৎপরতা বিঘ্নিত করেছে। চলতি মাসের গোড়ার দিকেও আলেপ্পো বিমানবন্দরে একবার ইসরাইলি হামলায় বিমানবন্দরটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page