September 28, 2026, 8:33 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলায় দুই ভবন ক্ষতিগ্রস্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোতে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে মস্কোর একটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এছাড়া ড্রোন হামলায় মস্কোর দু’টি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন শহরটির মেয়র। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় সময় রবিবার ভোরে মস্কোর মেয়র টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানান বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মস্কোর আকাশসীমায় ইউক্রেনের তিনটি ড্রোন ভূপাতিত করেছেন।

মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন টেলিগ্রাম বার্তায় লিখেছেন, ‘রাতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছিল। হামলায় দুটি অফিস ভবনের সামনের দিক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।’

রাশিয়ার রাজধানী মস্কোর অবস্থান ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে। ইউক্রেনে সংঘাত চলাকালে মস্কোতে হামলার ঘটনা খুবই বিরল, তবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার শহরটিতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

এদিকে, বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর ভিনুকোভো বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এতে এই বিমানবন্দর ব্যবহার করে কোনো ফ্লাইট উড্ডয়ন বা অবতরণ করতে পারছে না।

এর আগ চলতি মাসের শুরুর দিকে একটি ড্রোন হামলার প্রেক্ষাপটে বিমানবন্দরটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল রাশিয়া। ওইদিন রুশ কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা সেদিন ইউক্রেনের পাঁচটি ড্রোন ভূপাতিত করেছিল। খবর: এএফপি

 

আজকের বাংলা তারিখ



Our Like Page