September 7, 2026, 1:49 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মস্কোতে বিস্ফোরণে পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত 

রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কমিটি এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোতে একটি ইলেক্ট্রিক স্কুটারে বোমা লুকিয়ে রাখা হয়। সেখানের বিস্ফোরণে নিহত হন ইগর কিরিলভ।

আল জাজিরা বলছে, রাশিয়ার নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল ডিফেন্স ফোর্সেসের (এনবিসি) প্রধান মঙ্গলবার একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে বিস্ফোরণে নিহত হয়েছেন।

বিবিসি বলছেন, কিরিলভ যখন তার বাসভবন ত্যাগ করছিলেন তখন স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণেই নিহত হয়েছেন ইগর কিরিলভ।

বার্তাসংস্থা রয়টার্সের ফুটেছে দেখা যায়, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। এই ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। এর আগে গতকাল সোমবার, নিষিদ্ধ কেমিক্যাল অস্ত্র ব্যবহার করার জন্য কিরিলভকে অভিযুক্ত করে ইউক্রেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page