October 28, 2026, 8:38 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

মস্কোর আকাশে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করলো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এই খবর দিয়েছে।

বার্তা সংস্থা ইরনা আরও জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রাজধানী মস্কো প্রদেশে হামলার উদ্দেশে প্রেরিত ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। ওই প্রদেশের পোডলস্ক শহরে চালকবিহীন ড্রোনটিকে ধ্বংস করা হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এই ড্রোন হামলায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয় নি।

মস্কোর মেয়র সের্গেই সাবিয়ানিন  আরও জানিয়েছেন, আজ একটি ড্রোন মস্কোয় প্রবেশের চেষ্টা করছিল। ওই ড্রোনটিকে রাজধানীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ধ্বংস করে দেওয়া হয়েছে।

সাম্প্রতিক কয়েক মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো রাশিয়ার ওপর ইউক্রেনীয় ড্রোন হামলার খবর পাওয়া গেল।  তবে ড্রোন হামলায় বড় রকমের কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page