August 7, 2026, 3:46 am
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

মস্কোর ওপর ড্রোন হামলা ; আকস্মিকভাবে ইউক্রেনকে জবাব দেয়ার পরামর্শ মেদভেদেভের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, কথিত পাল্টা সামরিক অভিযানের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার জন্য রাশিয়ার বেসামরিক লক্ষবস্তুতে হামলা চালাচ্ছে ইউক্রেন।

গত সোমবার রাজধানীর মস্কো এবং ক্রিমিয়ার কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ব্যর্থ প্রচেষ্টার পর একথা বললেন তিনি। মেদভেদেভ বলেন, ইউক্রেনের এই ড্রোন হামলা প্রচেষ্টার বিরুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে অপ্রত্যাশিত জবাব হওয়া উচিত।

গতকাল (সোমবার) তিনি টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে বলেন, রাশিয়ার বিরুদ্ধে যেকোন সামরিক সফলতার জন্য ইউক্রেন ক্ষুধার্ত হয়ে আছে। ভুয়া এবং ভিত্তিহীন হলেও তাদের এখন তথ্যগত বিজয় প্রয়োজন। এজন্য ইউক্রেনের নাৎসিবাদীরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কুখ্যাত ইউক্রেনীয় নাৎসি সহযোগিতার কথা উল্লেখ করে মেদভেদেভ বলেন, ইউক্রেনের জনসাধারণের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং যুদ্ধক্ষেত্রে জয়ের জন্য কিয়েভের “পশ্চিমা প্রভুরা” অধৈর্য হয়ে উঠেছে।

ফলে, ইউক্রেন জঘন্য আক্রমণের জন্য দিন দিন শান্তিপূর্ণ, বেসামরিক লক্ষ্যবস্তু বেছে নিয়েছে। প্রত্যেকেরই এর জন্য প্রস্তুত হওয়া উচিত।”

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page