October 28, 2026, 8:36 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

মস্কোর পর বেলগোরোডে ইউক্রেনের ড্রোন হামলা ; ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বেলগোরোড অঞ্চলে একটি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছে। বুধবার (২৩ আগস্ট) এই ঘটনার কয়েক ঘণ্টা আগে রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলা হয় বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বেলগোরোডেরগভর্নর ভিয়াশেসলভ গ্লাডকোভ অভিযোগ করে বলেন, সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোডে কিয়েভ আক্রমণ করেছে।

তিনি আরও অভিযোগ করেন, রাস্তায় মানুষ চলাচল করছিল এমন সময় ইউক্রেনীয় বাহিনী একটি ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়।

কিয়েভ এই দুটি ঘটনার দায় স্বীকার করেনি। রাশিয়ার অভ্যন্তরে হামলার বিষয়ে খুব কমই মন্তব্য করে ইউক্রেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বেলগোরোডে প্রথম ড্রোন হামলায় তিনজন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এই অঞ্চলে দ্বিতীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।

মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, বেলগোরোডে ড্রোন হামলার পাশাপাশি মস্কোতেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। একটি নির্মাণাধীন ভবনে এই হামলা করা হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, মস্কো অঞ্চলের মোজাইস্কি ও খিমকি এলাকায় দুটি ড্রোন ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page