September 28, 2026, 4:26 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মস্কোর প্রাণকেন্দ্রে ইউক্রেনের ব্যর্থ ড্রোন হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানী মস্কোর দিকে যাওয়ার পথে দুটি সামরিক ড্রোন গুলি করে ভূপাতিতের দাবি করেছেন মেয়র সের্গেই সোবানিয়ান। এটিই মস্কোয় কিয়েভের সবশেষ হামলার প্রচেষ্টা বলে জানান তিনি।

মেয়র সোবানিয়ান বুধবার ভোরে টেলিগ্রামে বলেছেন, একটি ড্রোন শহরের দক্ষিণ উপকণ্ঠে ডোমোদেডোভো এলাকায় ভূপাতিত করা হয়েছে। দ্বিতীয়টি রাজধানীর পশ্চিমে মিনস্ক হাইওয়ে এলাকায় এলাকায় গুলি করে নামানো হয়।

এ ঘটনায় ড্রোনের ধ্বংসাবশেষে কোনও ভবন ক্ষতিগ্রস্ত বা কেউ হতাহত হননি। রাশিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় ড্রোনগুলো পূর্বের মতো হামলার চেষ্টা চালিয়েছিল।

এক সপ্তাহে মস্কোয় এ নিয়ে তৃতীয়বার ড্রোন হামলার চেষ্টা বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। রাজধানীর উপকণ্ঠে পোডেলস্কি জেলায় রবিবার একাধিক ড্রোন ধ্বংস করে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

সম্প্রতি মস্কোয় ড্রোন হামলা অনেকটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর বাণিজ্যিক ভবনগুলোকে টার্গেট করা হচ্ছে। এসব ঘটনায় ইউক্রেন দ্বায় স্বীকার না করলেও এ ধরনের হামলা চলবে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ



Our Like Page