April 12, 2026, 10:01 am
শিরোনামঃ
গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মস্কো বৈঠকে সিরিয়া থেকে তুর্কি সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোয় সিরিয়া, তুরস্ক, ইরান ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা প্রধানদের যে বৈঠক হয়েছে তাতে সিরিয়া থেকে তুর্কি সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দামেস্ক। গত বেশ কিছুদিন ধরে নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করছে তুরস্ক ও সিরিয়া।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, “সিরিয়ার ভূখণ্ড থেকে তুর্কি সেনা প্রত্যাহারেরর বিষয়ে গতকাল (মঙ্গলবার) মস্কো বৈঠকে আলোচনা হয়েছে।”

এর আগে মঙ্গলবার দিনের শুরুতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সিরিয়ায় নিরাপত্তা শক্তিশালী করা এবং সিরিয়া-তুরস্ক সম্পর্ক স্বাভাবিক করার কার্যকর উপায় নিয়ে চতুর্পক্ষীয় বৈঠকে আলোচনা হয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, বৈঠকে বিশেষ করে সিরিয়ায় এখনও রয়ে যাওয়া উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

বৈঠকে অংশগ্রহণকারী তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, তুরস্ক-সিরিয়া সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ‘দৃঢ় পদক্ষেপ’ নেয়ার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে।

২০১২ সালে দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আঙ্কারা। সে সময় সিরিয়ায় লেলিয়ে দেয়া অনেক সন্ত্রাসীকে তুরস্ক পৃষ্ঠপোষকতা দিত বলে অভিযোগ রয়েছে। ১১ বছর পর প্রতিবেশী দেশ দু’টি সম্পর্ক পুনঃস্থাপনের পথে হাঁটছে বলে মনে করা হচ্ছে। গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশ থেকে তুরস্ক সেনা প্রত্যাহার করে নিলে তিনি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে বৈঠকে বসবেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page