September 28, 2026, 6:28 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মহড়ায় কল্পিত ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সশস্ত্র বাহিনী দেশের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশের কিয়াসার গ্রামে ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘মাকড়সার বাসা’। এখানে ‘মাকড়সার বাসা’-কে প্রতীকী অর্থে অত্যন্ত দুর্বল ইহুদিবাদী ইসরাইলকে বোঝানো হয়েছে। কারণ মাকসড়ার বাসা হচ্ছে অত্যন্ত দুর্বল।

গতকাল (বুধবার) অনুষ্ঠিত এই মহড়ায় কিয়াসার গ্রামের বাসিন্দাদের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি অতিথিও উপস্থিত ছিলেন।

মহড়ায় কল্পিত ইহুদিবাদী ইসরাইলকে টার্গেট করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদী ইসরাইলের কল্পিত লক্ষ্যবস্তুগুলোতে নিখুঁতভাবে আঘাত হানে। এই মহড়ায় গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরাকি পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ’র সংস্কৃতি বিষয়ক উপ-প্রধান  হাশিম আল-হায়দারি।

শত্রুরা চায় ইরানের কাছে যাতে কোনো ক্ষেপণাস্ত্র না থাকে। কিন্তু ইরানের জনগণ মনে করে, ক্ষেপণাস্ত্র শক্তি তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং প্রতিটি দেশ ও জাতির আত্মরক্ষার অধিকার রয়েছে।

ইরানের উত্তরাঞ্চলের কিয়াসার গ্রামে গত আট বছর ধরে ‘মাকড়সার বাসা’ শীর্ষক বার্ষিক এই ক্ষেপণাস্ত্র মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে।#

আজকের বাংলা তারিখ



Our Like Page