September 29, 2026, 9:53 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মহাজোট ছেড়ে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় জাতীয় পার্টি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচনে অংশ নেওয়ার সব প্রস্তুতি জাপার আছে। এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিতে চাই। আমরা জোট, মহাজোট ইত্যাদি করতে চাই না।

রোববার (১৯ নভেম্বর) রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে এ কথা বলেন জাপা মহাসচিব। চুন্নু বলেন, তফসিল ঘোষণা ইসির রুটিনকাজ। এটার সঙ্গে আমাদের নির্বাচনে যাওয়া না যাওয়ার সম্পর্ক নেই। নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়টা নির্ভর করে পরিবেশের ওপর।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মানুষ জিম্মি অবস্থায় আছে জানিয়ে তিনি বলেন, এ অবস্থা থেকে মুক্তি পেতে মানুষ চেষ্টা করছে। সব দল নির্বাচন করতে পারলে এ সমস্যা হতো না। আমরা সরকারকে বারবার বলেছি একটা পরিবেশ তৈরি করুন, আলোচনায় সবাই আসুক। কিন্তু সরকার আহ্বান করলো না, যারা আন্দোলন করছে তারাও ছাড় দিয়ে কথা বললো না।

মুজিবুল হক চুন্নু বলেন, আমরা সরকার পদত্যাগ করে চলে যাক এটা চাই না। আবার সরকারকে বাধ্য করবো, এটাও চাই না। আমরা মাঝামাঝি পথে চাই, যে সংবিধানের আলোকে একটা পথ বের করা হোক যাতে সবাই নির্বাচনে আসে। ভোটাররা ভোট দিতে পারবে এ আস্থা আমাদের নেই। আস্থা পেলেই আমরা ভোটে যাবো।

তিনি বলেন, এখন আমরা দ্বিধায় আছি। নির্বাচনে যাবো কি না, যাওয়া ঠিক হবে কি না, জনগণের কী অবস্থা। এ সংশয় থেকে বের হতে পারিনি। যার কারণে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে সময় লাগছে।

আমরা জনগণের দাবি প্রাধান্য দিচ্ছি। সঠিকভাবে যদি ভোট হয় আমরা এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিতে চাই। আমরা জোট, মহাজোট ইত্যাদি করতে চাই না। সঠিকভাবে ভোট হলে আমরা যদি একটি আসনও না পাই কোনো আপত্তি নেই। যে দল আসন বেশি পেয়ে সরকার গঠন করবে, আমরা তাদের সহযোগিতা করবো।

রওশন এরশাদ প্রসঙ্গে চুন্নু বলেন, তিনি (রওশন) আমাদের পৃষ্ঠপোষক। কিন্তু দলীয় কোনো সিদ্ধান্তে তার এখতিয়ার নেই। উনি অসুস্থ, উনার স্বাভাবিক জ্ঞানটা নেই। উনাকে কিছু লোক বিভ্রান্ত করছে। উনি ইসিতে মহাজোটের হয়ে নির্বাচনের জন্য চিঠি দিয়েছেন। এ বিষয়ে আমি ওনাকে ফোন দিয়েছিলাম। তাকে জিজ্ঞেস করেছি কেন দিয়েছেন। উনি বলেছেন, এটা আমি এমনি দিয়ে দিয়েছি। একটা পত্রিকায় লেখা দেখলাম রওশন ম্যাডাম চিঠিতে সই করেননি। ওনার দুর্বলতার সুযোগ নিয়ে কেউ কেউ ব্যক্তি স্বার্থে ওনাকে ব্যবহার করছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page