March 12, 2026, 7:16 am
শিরোনামঃ
মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন ৫ আসনের প্রার্থী ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ৪০ বসতঘরে আগুন ও লুটপাট করে চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

মহান বিজয় দিবস উপলক্ষে ভারতে ২০ জনের প্রতিনিধি দল পাঠাচ্ছে বাংলাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি গৌরবময় দিন ১৬ ডিসেম্বর তথা বিজয় দিবস। আর চলতি বছর এই দিবস উদযাপনউপলক্ষে পশ্চিমবঙ্গে ২০ জনের প্রতিনিধি দল পাঠাচ্ছে বাংলাদেশ। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল ভানগুরু রঘু এই তথ্য জানিয়েছেন।

১৯৭১ সালের বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে সহায়তা করে ভারতীয় সেনাবাহিনী। স্বাধীনতা অর্জনের আগ মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধে জড়ায় ভারত। এ কারণে তারাও প্রতি বছরের ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবে উদযাপন করে।

মেজর জেনারেল ভানগুরু রঘু জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও বিজয় দিবস উদযাপন করবে ভারতীয় সেনাবাহিনী। সেই উপলক্ষে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ৮ মুক্তিযোদ্ধা, দুই সেনা কর্মকর্তা ও তাদের স্ত্রীদের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জানা গেছে, রোববার (১৪ ডিসেম্বর) কলকায় এসে পৌঁছাবেন বাংলাদেশের এই প্রতিনিধি দল। ১৫ ডিসেম্বর তারা ইস্টার্ন কমান্ডের মঙ্গল পান্ডে মিলিটারি ট্রেনিং সেন্টার এলাকার ‘মিলিটারি ট্যাটু’-তে অংশ নেবেন। একই দিনে তারা লোকভবনে গভর্নরের সঙ্গে দেখা করতে পারেন।

১৬ ডিসেম্বর বিজয় স্মারকে মূল অনুষ্ঠান হবে। সেখানে বাংলাদেশি প্রতিনিধি দলটি মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি গৌরবময় দিন ১৬ ডিসেম্বর তথা বিজয় দিবস। আর চলতি বছর এই দিবস উদযাপনউপলক্ষে পশ্চিমবঙ্গে ২০ জনের প্রতিনিধি দল পাঠাচ্ছে বাংলাদেশ। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল ভানগুরু রঘু এই তথ্য জানিয়েছেন।

১৯৭১ সালের বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে সহায়তা করে ভারতীয় সেনাবাহিনী। স্বাধীনতা অর্জনের আগ মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধে জড়ায় ভারত। এ কারণে তারাও প্রতি বছরের ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবে উদযাপন করে।

মেজর জেনারেল ভানগুরু রঘু জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও বিজয় দিবস উদযাপন করবে ভারতীয় সেনাবাহিনী। সেই উপলক্ষে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ৮ মুক্তিযোদ্ধা, দুই সেনা কর্মকর্তা ও তাদের স্ত্রীদের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জানা গেছে, রোববার (১৪ ডিসেম্বর) কলকাতায় এসে পৌঁছাবেন বাংলাদেশের এই প্রতিনিধি দল। ১৫ ডিসেম্বর তারা ইস্টার্ন কমান্ডের মঙ্গল পান্ডে মিলিটারি ট্রেনিং সেন্টার এলাকার ‘মিলিটারি ট্যাটু’-তে অংশ নেবেন। একই দিনে তারা লোকভবনে গভর্নরের সঙ্গে দেখা করতে পারেন।

১৬ ডিসেম্বর বিজয় স্মারকে মূল অনুষ্ঠান হবে। সেখানে বাংলাদেশি প্রতিনিধি দলটি মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

Our Like Page