October 10, 2026, 12:42 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মহেশপুরের নারী কর্মীদের উপর হামলাকারীরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলন : জামায়াত নেতা মাবারক হোসাইন

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন বলেন, আওয়ামীলীগ ফ্যাসিস্ট আমলে যা ঘটেনি তা এখন মহেশপুরে ঘটানো হয়েছে। জামায়াতের মহিলা কর্মীদের আলোচনা সভায় হামলা ও শ্লীলতাহানি ঘটানো হয়েছে। অবিলম্বে জড়িতদের  গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুর সরকারী ডিগ্রী কলেজ মাঠে আসামী গ্রেফতারের দাবিতে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দান কালে তিনি উপর উক্ত কথা বলেন। এসময় প্রধান অতিথি নেতা-কর্মীদের ঠান্ডা মাথার পরিস্থিত মোকাবেলা করতে আহবান জানান।

মহেশপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফারুক আহম্মেদের সভাপত্বিতে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ডাঃ আলমগীর বিশ^াস, ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর আমির আলী আজম মোহাম্মদ আবু বকর, সেক্রেটারি আব্দুল আওয়াল, কেন্দ্রীয় সূরা সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের জামায়াতে ইসলামীর সম্ভব্য প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল হাই, সাবেক নাটিমা ইউপি চেয়ারম্যান ফরিক আহম্মেদ মাষ্টার, উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, পৌর জেলা জামায়াতে ইসলামীর আমীর লুৎফর রহমানপ্রমুখ।

এদিকে মঙ্গলবার ভোরে হামলার ঘটনার ৪ নম্বর এজাহার ভুক্ত আসামী সোহেল রানাকে আটক করেছে থানা পুলিশ। আটক সোহেল রানা বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভৈরবা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার সকালে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের কুল্লোপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জামায়াতের নারী কর্মীদের আলোচনা সভায় কাঁচি ও বাঁশের লাঠিসোটা নিয়ে হামলা চালান বিএনপির নেতা-কর্মীরা। এ সময় নারী কর্মীদের মারধর করা হয়। ঘটনার দিন জামায়াত কর্মী হাসিনা খাতুন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ওই দিন দুপুরে সংবাদ সম্মেলন করেন উপজেলা জামায়াতের নেতা-কর্মীরা। একই ঘটনায় পরের দিন সোমবার বিকাল ৩টায় ভৈরবা বাজারে প্রতিবাদ সভা করেন জামায়াতে ইসলামী বাংলাদেশ।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page