September 16, 2026, 8:13 pm
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে দেড়শ বছরের পুরোনো রাস্তা দখলের অভিযোগ ; অবরুদ্ধ ২০০ পরিবার

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের পোড়াদহ গ্রামে প্রায় ১৫০ বছরের পুরোনো একটি চলাচলের রাস্তা দখল করে কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ওসমান আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে রাস্তার একাংশে সিমেন্টের খুঁটি ও কাঁটাতারের বেড়া দিয়ে চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন এলাকাবাসী।

এ ঘটনায় প্রায় ২০০টি পরিবার চারদিন ধরে কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে বলে দাবি করা হয়েছে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় স্কুলগামী শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমনকি নামাজ আদায় ও জানাজা-দাফনের মতো জরুরি কাজেও চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, পোড়াদহ ও নগরবাড়ী গ্রামের সীমানায় অবস্থিত রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে একটি আপস-মীমাংসা হয়েছিল এবং আমিন দিয়ে মাপজোকের মাধ্যমে রাস্তা ব্যবহারের বিষয়ে সমঝোতা হয়। তবে গত ১৩ জুন দুপুরে ওই সমঝোতা উপেক্ষা করে রাস্তার ওপর কাঁটাতারের বেড়া দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বাধা দিতে গেলে ক্ষতিগ্রস্তদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।

গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফিক বলেন, “আমাদের বাপ-দাদার আমল থেকে মানুষ এই রাস্তা ব্যবহার করে আসছে। এখন হঠাৎ করে কাঁটাতারের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ায় আমরা কার্যত ঘরবন্দি হয়ে পড়েছি।”

অভিযোগের বিষয়ে ওসমান আলী বলেন, “আমি আমার নিজস্ব কেনা জমি আমিন দিয়ে মাপজোক করে বেড়া দিয়েছি। অন্য কারও জমিতে বেড়া দিইনি।”

এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সজ্জাদ হোসেন বলেন, “সরকারি বা জনসাধারণের দীর্ঘদিনের ব্যবহৃত রাস্তা এভাবে বন্ধ করার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page