April 6, 2026, 9:05 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মহেশপুরে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার অভিযোগে জরিমানা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার দায়ে মেসার্স হেলাল এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ এন্ড অটো রাইচ প্রসেসিং মিলসকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৩০ জুন সোমবার সকালে উপজেলার বালিরগর্ত বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার। তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী চাল বাজারজাতকরণে প্লাস্টিকের বস্তা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ নিয়মনীতি উপেক্ষা করে প্রতিষ্ঠানটি প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করছিল। এ কারণে প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপজেলা পাট অফিসার মিঠুন বিশ্বাস, মহেশপুর থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page