March 11, 2026, 1:35 pm
শিরোনামঃ
মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন ৫ আসনের প্রার্থী ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ৪০ বসতঘরে আগুন ও লুটপাট করে চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ব্র্যাকের উদ্যোগে ১২০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ব্র্যাকের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে মহেশপুর ব্র্যাক অফিস চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে ১২০০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা ব্র্যাকের রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের ডিভিশনাল ম্যানেজার মো. আবু সাঈদ, ঝিনাইদহ ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর শিপ্রা বিশ্বাস, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) ঝিনাইদহ-২ অঞ্চলের রওশনারা খাতুন, মহেশপুর ব্র্যাকের উপজেলা হিসাব ব্যবস্থাপক বরুণ কুমার বিশ্বাস, সুকুমার চন্দ্র পাল, ব্র্যাকের এরিয়া ম্যানেজার (দাবি) মুসলিম উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে ঝিনাইদহ ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর শিপ্রা বিশ্বাস বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ঝিনাইদহ জেলার ৬টি উপজেলায় চার দিনের মধ্যে প্রায় দুই হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page