স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের পর ভিডিও ধারণ করে এলাকায় উল্লাশ করার ঘটনায় প্রধান আসামিসহ দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মহেশপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামী হযরত (১৮)
ও আসের আলী রাজুকে (১৮) আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, আটককৃত হযরত আলী মহেশপুর উপজেলার বাগদিরায়ার আইট গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও আসের আলী রাজু সামন্তা চারাতলা পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তারা জানান, ধর্ষনের ঘটনার পর পরই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এ পর্যন্ত দুইজনকে আটক করা সম্ভব হলেও বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
গত ২৬ মার্চ সন্ধ্যায় উপজেলার সামন্তা বাগদিয়ারাইট গ্রামে ওই স্কুলছাত্রীকে পথ থেকে তুলে
নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ সময় ধর্ষরা ভিডিও ধারণ করে এবং পরে তা ছড়িয়ে দেওয়ার হুমকি
দেওয়া হয় বলে জানায় ছাত্রীর পরিবার।
প্রথমে ঘটনাটি গোপন থাকলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর পর থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে তদন্তে মাঠে নামে।
মহেশপুর থানার অফিসার ইনর্চজ (ওসি) মেহেদী হাসান জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ইতোমধ্যে প্রধান আসামিসহ দুইজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের দ্রæত আটকের অভিযান
অব্যাহত রয়েছে।