October 2, 2026, 8:22 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

মহেশপুরের পাতিবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মমতাজ বেগমের বে-ধড়ক মারপিটের শিকার চায়না খাতুন বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন

শিক্ষিকা মমতাজ বেগম

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার পাতিবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চায়না খাতুন তার সহকর্মী শিক্ষিকা মমতাজ বেগমের হিংস্র হামলার শিকার হয়েছেন। ছাত্র-ছাত্রীদের সামনে এই হামলার ঘটনায় তিনি বর্তমানে মানষিকভাবে ভেঙে পড়েছেন। হামলার শিকার চায়না খাতুন দোষী মমতাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে লিখিত অভিযোগ দিয়েছেন ঝিনাইদহ জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নিবার্হী অফিসার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর।

অভিযোগে বলা হয়েছে মমতাজ বেগম পাতিবিলা গ্রামের বাসিন্দা, তিনি আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত পাতিবিলা বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাররী নেন। পরবর্তিতে স্কুলটি সরকারী হলেও একই প্রতিষ্ঠানে চাকরী করে যাচ্ছেন। তার স্বামী মহেশপুর পৌরসভার একজন কর্মচারী হলেও তার দাপট রয়েছে এই স্কুলে। মমতাজের অত্যাচারে অতিষ্ট এই স্কুলের অন্যান্য শিক্ষক কর্মচারীরা। তিনি প্রধান শিক্ষকের কোন নির্দেশও মানেন না।

গত ১২ নভেম্বর শিক্ষকদের কমনরুমের চাবী চাওয়াকে কেন্দ্র করে মমতাজ বেগম তার স্বামীর নির্দেশে চায়না খাতুনকে বে-ধড়ক মারপিট করেন। এ বিষয়ে ভুক্তভোগী চায়না খাতুন জানান, ঘটনার দিন মমতাজ বেগম শিক্ষক কমনরুম বন্ধ করে চাবী নিজের কব্জায় নিয়ে ঘুরতে থাকেন, তিনি চাবী চাইলে মমতাজ চাবী দিতে অস্বীকার করেন। এ নিয়ে কথাকাটির এক পর্যায়ে তার স্বামীর নির্দেশে তাকে বে-ধড়ক পেটাতে থাকেন।

এ বিষয়ে মমতাজের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, মারপিটের কোন ঘটনা ঘটেনি। তবে কথা কাটাকাটি হয়েছে। এটা নিয়ে চায়না একটু বেশি বাড়াবাড়ি করছে।

ঘটনার বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা মাসুদা পরভিন জানান, ঘটনা যেটি ঘটেছে তা দুঃখজনক তবে ঘটনার পরপরই উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্কুলে আসেন এবং দুজনের মধ্যে মিমাংসার চেষ্ট করেন কিন্তু কোন সমাধান হয়নি।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা জানান, আমি লিখিত অভিযোগ পেয়েছি এবং উপজেলা প্রাথকি শিক্ষা অফিস থেকেও ঘটনার বিষয়ে একটি রিপোর্ট পেয়েছি অবিলম্বে ব্যবস্থা গ্রহন করা হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page