September 9, 2026, 4:42 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় শামীমা আক্তার (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তিনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন।

বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আল-আরাফ হাসপাতালের পশ্চিম পাশে একটি চায়ের দোকানের সামনের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শামীমা আক্তার কাপাসিয়া উপজেলার রূপবয়টেক গ্রামের মো. আমজাদ হোসেনের মেয়ে। বর্তমানে তার পরিবার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের বেড়াবাড়ী এলাকায় বসবাস করছিল।

শামীমার বাবা মো. আমজাদ হোসেন জানান, প্রায় ১০ বছর ধরে তার মেয়ে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত চার-পাঁচ বছরে তার শারীরিক ও মানসিক অবস্থার আরও অবনতি হয়। তিনি চর্মরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায়ও ভুগছিলেন। মানসিক সমস্যার কারণে প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন রাস্তাঘাটে ঘোরাফেরা করতেন।

তিনি বলেন, ‘তিন দিন আগে শামীমা বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাননি। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ দেখতে পাই।’

পরিবারের ধারণা, দীর্ঘদিনের অসুস্থতার কারণেই শামীমার মৃত্যু হয়ে থাকতে পারে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং মানবিক বিবেচনায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page