September 1, 2026, 3:53 am
শিরোনামঃ
মাগুরায় চাকরি স্থায়ীকরণের দাবিতে ওজোপাডিকোর লাইন সাহায্যকারীদের অনশন ও কর্মবিরতি যশোরের নাভারনের রিপনক যশোরের ঝুমঝুমপুরে ২৭ হাজার পিস ইয়াবাসহ আটক যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলায় ১ জন আটক সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা এবং আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত কিশোরগঞ্জে বরের গাড়ি থেকে কনেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জামালপুরে সীমান্তে ভারতে পাচারের পথে ১৩ বস্তা সার জব্দ ‘ইসলাম অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ মন্তব্য, কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া বোর্ড অফিস থেকে পূর্বপাড়া মাঠ পর্যন্ত সড়কে মাগুরা প্রজেক্টের আওতায় সাবগ্রেডের কাজ চলমান রয়েছে। সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে স্থানীয় মানুষের চলাচল ও কৃষিপণ্য পরিবহনে দুর্ভোগ কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ২টার দিকে সরেজমিনে দেখা যায়, সড়কটির সাবগ্রেডের কাজ চলছে। চলমান কাজের বিষয়ে ঠিকাদার সোহেল রেজা জানান, সেলভেজের কাজের জন্য প্রাথমিকভাবে ২১ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। তবে কাজ সম্পন্ন করতে আরও প্রায় ৭ লাখ টাকা অতিরিক্ত ব্যয় হতে পারে। সে হিসাবে সেলভেজের কাজে মোট ব্যয় প্রায় ২৮ লাখ টাকা হতে পারে বলে জানান তিনি।

ঠিকাদার সোহেল রেজা বলেন, সড়কের পাশে পর্যাপ্ত জায়গা না থাকায় ইট সরাসরি সড়কের পাশে রাখা সম্ভব হচ্ছে না। এ কারণে কিছুটা দূরে ইট মজুত করে রাখা হয়েছে। পরবর্তীতে এসব ইট ভেঙে বালির সঙ্গে মিশিয়ে সেলভেজের কাজে ব্যবহার করা হচ্ছে। নিয়ম মেনেই সেলভেজের কাজ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও জানান, সড়কের কাজে কামারখালী ও ঘোষিয়াল এলাকার বিট বালি ব্যবহার করা হচ্ছে। তবে বৃষ্টির পানি জমে যাওয়া এবং পাটবোঝাই ঘোড়ার গাড়ি চলাচলের কারণে মাঝে মাঝে নির্মাণকাজ ব্যাহত হচ্ছে।

জানা গেছে, মাগুরা প্রজেক্টের আওতায় তিনটি সড়কের উন্নয়ন কাজের জন্য মোট ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এরই অংশ হিসেবে আমুড়িয়া বোর্ড অফিস থেকে পূর্বপাড়া মাঠ পর্যন্ত সড়কে বর্তমানে সাবগ্রেডের কাজ চলছে। সাবগ্রেডের কাজ শেষ হওয়ার পর সড়কটিতে ডব্লিউবিএম (WBM) এবং পরবর্তী ধাপে কার্পেটিংয়ের কাজ করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সড়কটির উন্নয়ন কাজ শেষ হলে বর্ষা মৌসুমে চলাচলের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও সুবিধা হবে।

এদিকে মাগুরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনম ওয়াহিদুজ্জামান ও সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী শাফীন সোহেব সরেজমিনে সড়কটির চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন।

সংশ্লিষ্টদের আশা, নির্ধারিত ধাপ অনুযায়ী সাবগ্রেড, ডব্লিউবিএম ও কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হলে সড়কটির যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page