April 6, 2026, 6:50 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান ফেন্সিডিল-মদ-গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরস্থ ৫৮ বিজিবি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

২০ নভেম্বর বৃহস্পতিবার ভোরে বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত  থেকে ৫০ গজ ভেতরে মোঃ মানিক মিয়ার ভোট্টা ক্ষেত থেকে হাবিলদার সাইফুল রহমানের নেতৃত্বে ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

একই দিন সকালে উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সন্তোষপুর মাঠপাড়া গ্রামের রাস্তায় হাবিলদার মোঃ ইছাব্বর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি মোটরসাইকেলসহ ৫৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে, সকাল ৭টা ৫০ মিনিটে রাজাপুর বিওপি এলাকায় সীমান্ত পিলার ৭৪/এমপি থেকে ২০০ গজ ভেতরে সিংনগর গ্রামের হালদাপাড়া মাঠে মইদুলের কলাবাগানের পাশে নায়েক মোঃ সেলিম রায়হনের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান-সংক্রান্ত তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page